মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলা – তজুমদ্দিনে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে একটি মাদ্রাসার পাঠদান | Manob Somoy

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩.১৮ পিএম
  • ৪৯৫ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি – তজুমদ্দিন :

তজুমদ্দিনে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে একটি মাদ্রাসার পাঠদান। ভবনের একাধিক পিলার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় ছাদের বীম, দেয়াল ও মেজেতে দেখা দিয়েছে ফাটল।

করোনায় প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাঠদান শুরু হলেও জরাজীর্ণ ভবনে ভয় আর আতঙ্ক নিয়ে বাধ্য হয়ে ক্লাশ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে মেঘনার ভাঙনে পুরনো ভবনটি নদীর গর্ভে বিলীন হয়ে গেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০০৪/০৫ সালে বর্তমান ভবনটি নির্মাণ করে। নির্মাণের পর থেকে দীর্ঘ ১৮ বছরেও মেরামত না করায় মাদ্রাসার ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের একাধিক পিলার জরাজীর্ন । ছাদের বীমে ও দেয়ালের কয়েকস্থানে ফাটল দেখা দেয়ায় মাদ্রাসায় পাঠদান চলাকালীন সময় আতঙ্কে থাকে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চালাচ্ছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটিতে এবছর মোট ৪শতাধিক শিক্ষার্থী রয়েছে বলে মাদ্রাসার অফিস সূত্রে জানা গেছে।

এলাকাবসীর সাথে আলাপকালে জানা যায়, মাদ্রাসাটির পুরান ভবনটি নদীর গর্ভে বিলীন হওয়ার পর বর্তমান ভবনটি নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ ১৮ বছরেও ভবনটিতে কোন প্রকার মেরামত না করায় এখন ভবনটি একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোন মুহুর্তে ভবন ধসে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই দ্রুত সময়ে মাদ্রাসাটির জন্য একটি নতুন ভবনের দাবি জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

জানতে চাইলে মাদ্রাসার শিক্ষার্থী নাঈম, তামিম, শান্তা, তানিয়া, সামিয়া ও সুমাইয়া বলেন, মাদ্রাসার পিলার ভেঙে ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা ক্লাশ করি। ক্লাশ চলাকালীন আমরা আতঙ্কে থাকি কখন যেন মাদ্রাসার ভবনটি ভেঙে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. শাহ মোঃ নুরুজ্জামান বলেন, সুপার হিসেবে আমি নতুন দায়িত্ব গ্রহণ করছি। মাদ্রাসার ভবনটির ঝুঁকিপূর্ণর বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী বলেন, মাদ্রাসার ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কে আমি কিছুই জানিনা। তারপরও প্রতিষ্ঠানটি পরিদর্শন করে উধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com