সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

শিশু জন্মের খবর পেয়ে চেয়ারম্যানের পক্ষে মিস্টি নিয়ে হাজির | Manob Somoy

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ১২.২৪ পিএম
  • ৪২২ বার পঠিত

 

মো:নাফিছ পাটোওয়ারী -নিজস্ব প্রতিনিধি 
সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক করেছেন সরকার৷ যথাসময়ে শিশুর জন্ম নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের বাড়ি ফুল ও মিষ্টি নিয়ে কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে হাজির ইউপি মেম্বার ও গ্রাম পুলিশ৷

শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলাধীন চর কুকরি মুকরি ইউনিয়নের ৩নং ওয়ার্ড নবীনগর এলাকায় এমন দৃশ্য দেখা গেছে৷ ওয়ার্ড মেম্বার শাজাহান খোকন হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আমরা এমন কাজ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য করে যাচ্ছি৷

এ বিষয়ে কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বলেন, ২০০৬ সাল থেকে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন কার্যকর করা হয়। সে আইন অনুযায়ী বর্তমানে কোন শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এমনকি জন্ম নিবন্ধন করতে ২ বছরের বেশী দেরি হলে শিশুর পিতামাতাকে জরিমানাও গুনতে হবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম নিবন্ধনের নির্দেশনা বাস্তবায়ন করতে পরিষদের মাসিক মিটিং এ আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি৷ সিদ্ধান্ত অনুযায়ী যে-কোনো ওয়ার্ডে নবজাতক ভূমিষ্ট হওয়ার সংবাদ শুনলে শিশুর জন্ম নিবন্ধনে অভিভাবকদের
সচেতন ও উদ্বুদ্ধ করতে ওয়ার্ড মেম্বার ও গ্রাম পুলিশ ফুল ও মিষ্টি নিয়ে হাজির হবেন৷ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অত্র ইউনিয়নের জনগণ সঠিক সময়ে সন্তানের জন্ম নিবন্ধন করতেছে বলেও জানান চেয়ারম্যান আবুল হাসেম মহাজন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com