সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

০৩ টি ওয়ান শুটারগান, ০৮ রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধারসহ বাঁশখালী থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সাহাব উদ্দিনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ১.৪১ পিএম
  • ৪৬৯ বার পঠিত

ডেস্ক নিউজ :

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ ১৬০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন হালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০৩ টি ওয়ানশুটারগান, ০৮ রাউন্ড কার্তুজ, ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধারসহ ০১ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাহাব উদ্দিন (৪০), পিতা- মৃত সামসু মিয়া, সাং- সরল, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম বলে জানা যায়।

৩। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় ০১ টি মামলা রয়েছে।

৪। র‌্যাবের এ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করায় স্থানীয় লোকজন সন্তোষ প্রকাশ করে।

৫। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com