বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

৪০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা অপসাংবাদিকতার বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার হতে হবে : জাতীয় সাংবাদিক সংস্থা

  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ১.২৭ পিএম
  • ৩৯৫ বার পঠিত

হোসেন বাবলা -নিজস্ব   প্রতিবেদক :
চসিকের ১১,২৫ ও ২৬ ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি বলেন স্বাধীন বাংলাদেশের ঠিক অল্প কিছুদিন পর ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকায় কিছু প্রবীণ সাংবাদিকদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা।
সংবাদকর্মীদের এই সংগঠনটির আজ গৌরবের ৪০ বছরপূর্ণ হল হতে যাচ্ছে। দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে সারাদেশের প্রত্যেকটি উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ বছর উদযাপন করেছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সংগঠনের ৪০ বৎসর পূর্তি অনুষ্ঠান সত্যই প্রশংনীয়।
বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও তথ্য মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে স্যাটেলাইট চ্যানেল, জাতীয় পত্রিকা, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টাল সহ অনেকগুলো সংবাদ সংস্থা সরকারের উন্নয়নের স্বাক্ষী হিসেবে কাজ করছে। যেখানে অনিয়ম হচ্ছে সেখানে গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে এবং সরকারের উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করছে। আবার কিছু কিছু নামধারী সাংবাদিক মিথ্যা তথ্য পরিবেশন করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে এবং পেশাদার সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করছে। তাই এ অপসাংবাদিকতার বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার ও সচেতন হতে হবে। অদ্য ১২ ফেব্রুয়ারি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের ৪০ বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি রাবেয়া খাতুন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন-সাংবাদিকরা দেশের নীরব পাহারাদার। তারা দেশ, সরকার, জনপ্রতিনিধি তথা নীতি নির্ধারকদের সহযোগী। একজন সংবাদকর্মী সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে নীতিনির্ধারকদের সহজ পথটি দেখিয়ে দিতে সাহায্য করে। সাংবাদিক রাজনীতিবিদদের বিপরীত কর্মকান্ডের যেমন গঠনমূলক সমালোচনা করে তাঁকে সাহায্য করেন। সাংবাদিক কারো বন্ধু নয়। আবার কারো শত্রুতা করাও সংবাদকর্মীর কাজ নয়। সাংবাদিক তাঁর দু’চোখ ও তথ্য উপাত্তের মাধ্যমেই তাঁর কলম চর্চা করে। একজন কলম সৈনিক তাঁর কলমের সাথে কখনো আপোষ করে না। গণমাধ্যম তথা সংবাদপত্র সমাজের দর্পণ। এক কথায় বলা যায় দেশ ও সমাজের জন্য একটি সংবাদ পত্র ও একজন গণমাধ্যমকর্মীর গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মোঃ আবু ইউসুফ সন্দ্বীপি, মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ, মোঃ মামুন আল রশিদ, আবদুল হান্নান হীরা, এমদাদুল করিম সৈকত, মোবারক হোসেন ভূইয়া, সোহাগ আরেফিন, সাইদুল করিম সাজু, মোহাম্মদ নাছির, আব্দুস সামাদ রিফাত, সাজ্জাদ মাহমুদ, মো. শিপন হোসেন, তাজুল ইসলাম কামরুল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে কেক কাটার মাধ্যমেঅনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com