মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা প্রসাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ২.১০ পিএম
  • ৪১৬ বার পঠিত

 মানব সময় ডেস্ক নিউজ :

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) জনাব মেজবাহ উদ্দিন, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মহোদয় এর ভোলা জেলায় আগমন উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

সচিব মহোদয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পরে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভোলা গজনবী স্টেডিয়ামে মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগ ২০২১-২০২২ এর শুভ উদ্বোধন ও মুজিব শতবর্ষ ভোলা জেলা দাবা লীগ ২০২১ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মেজবাহ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা।

এ সময় জনাব আলমগীর খান আলো, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জনাব নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ সহ ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com