বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

ভারতীয় সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ: চট্টগ্রাম মিরসরাই ইকনোমিক জোনে আরো বেশী বিনিয়োগ প্রত্যাশা করেন চেম্বার প্রেসিডেন্ট

  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ২.৫৮ পিএম
  • ৪১৮ বার পঠিত

হোসেন বাবলা::০৭ফেব্রুয়ারী
চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন (উৎজধলব জধহলধহ)দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমের সাথে ৭ ফেব্রুয়ারি বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় চেম্বারের সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও বাংলাদেশ সেন্টার অবএক্সিলেন্স’র প্রধান নির্বাহী ওয়াসফি তামিম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বাংলাদেশ ও ভারতের মধ্যেদ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। এ সম্পর্কের সুবাদেবাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহজতর হবে। অবকাঠামোগত উন্নয়নেরকারণে চট্টগ্রাম দক্ষিণ এশিয়ায় সবচেয়ে আদর্শ বিনিয়োগ হাব
হিসেবে গড়ে উঠছে। দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে দশসালা পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি স্থল বন্দর সমূহের সক্ষমতা ও কোস্টাল শিপিং যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ত্বরান্বিত করা সম্ভব। এছাড়া ধর্মীয় পর্যটন এবংচিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয়পক্ষ উপকৃত হতে পারে।
মিরসরাই ইকনোমিক জোনে এশিয়ান পেইন্টস, আদানী ইত্যাদি বৃহৎভারতীয় বিনিয়োগের উদাহরণ তুলে ধরে এখানকার ওয়ান স্টপ সার্ভিস কাজে লাগিয়ে আরো বেশী বিনিয়োগ প্রত্যাশা করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
ভারতীয় সহকারী হাই কমিশনার ডাঃ রাজীব রঞ্জন বলেন-বাংলাদেশ ভারতের অত্যন্তঘনিষ্ঠ প্রতিবেশী ও উভয়দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ মান। তিনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়াতে বাংলাদেশের প্রতিঅভিনন্দন জানিয়ে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং উভয়দেশের মানুষের মধ্যেসাংস্কৃতিক কর্মসূচী বিনিময় বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, বিজনেস মিটিং ইত্যাদি খাতে সহযোগিতাবৃদ্ধি তাঁর সময়ে প্রাধান্য পাবে বলে উল্লেখ করে মূলতঃ ফ্যাসিলিটেটরহিসেবে ভূমিকা পালনের আশা প্রকাশ করেন এবং চেম্বারের সর্বাত্মকসহযোগিতা কামনা করেন। সাক্ষাৎ শেষে সহকারী হাই কমিশনার ওয়ার্ল্ডট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com