সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ঠাকুরগাঁওয়ের নতুন ইউপিতে ভোট দিয়ে খুশি শতবর্ষী বৃদ্ধ

  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ১২.০৯ পিএম
  • ৩৭৯ বার পঠিত

 

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ের নতুন ইউপিতে ভোট দিয়ে খুশি শতবর্ষী বৃদ্ধ ২০২০ সালের ৫ নভেম্বর সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়ন পরিষদ ভেঙে ২২নং সেনুয়া ইউনিয়ন পরিষদ নামে নতুন আরেকটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। সপ্তম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার নতুন সেই ইউনিয়নসহ দুটি ইউপিতে সোমবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সকালেই ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন বৃদ্ধ হাফিজ উদ্দীন। বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। শারীরিক অক্ষমতা নিয়ে বাড়িতে শুয়ে দিন পার করতে হয় তাকে। সদর উপজেলার ২২নং সেনুয়া ইউনিয়নের ৩নং খারুয়াডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

ভোট দিয়ে বৃদ্ধ হাফিজ উদ্দিন বলেন, ‘মোর বয়স ১১০ বছরের বেশি হয়ে গেছে। হাঁটাচলা করিবা পারু না। ভোট দিবা পারে মোক খুব ভাল লাগেচে। মনে হয় না আর ভোট দিবা পারিম জীবনত। ভোট দেহেনে শান্তি পানু খুব। যেইডা ভালো লাগিছে ওই মার্কাটাত ভোট দিছু গে।’

তিনি বলেন, ‘এর আগুততো বড়গা ইউনিয়ন ছিল, এলা নয়া ইউনিয়ন করিছে সেনুয়া। নয়া ইউনিয়নত এডাই বুঝি শুরু আর শেষ ভোট মোর।‘

বাবাকে নিয়ে আসা ছেলে করিম বলেন, বাবার অনেক বয়স হয়েছে। শুয়ে থাকা ছাড়া কোনো কিছুই করতে পারেন না। কয়েকদিন থেকেই বাবা বলছেন নতুন ইউনিয়ন হলো সেনুয়া, আমিও ভোট দিতে যাব। আর আজ সকালে শুনলো যে ভোট, সঙ্গে সঙ্গে বললো ভোট দিতে যাব। তাই বাবাকে অটোরিকশায় করে নিয়ে আসা। পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com