সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

সাহায্য-সহযোগিতা না পেয়ে নিজেই নির্বাচনে দাঁড়িয়েছেন ভোলার ভিক্ষুক নাসিদা

  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ১০.২৭ এএম
  • ৪৯০ বার পঠিত

 

তামিম আহাম্মেদ :

জনপ্রতিনিধি হয়ে জনসেবা করতে চান ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের নারী সদস্য প্রার্থী নাসিদা বেগম। তিনি জনপ্রতিনিধি হয়ে গরিব-দুঃখী মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান। এ জন্যই তিনি ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন। বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করতে চান নাসিদা বেগম।

এলাকাবাসী জানায়, নাসিদা বেগম পেশায় একজন ভিক্ষুক হলেও দ্বিতীয়বারের মত আসন্ন বদরপুর ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। বদরপুর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে তালগাছ প্রতীকে গণসংযোগ, উঠান বৈঠক আর প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভোট চাইছেন ‘তালগাছ’ প্রতীকে।

জনগণের কাছ থেকে সাড়াও পাচ্ছেন নাসিদা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকা যেন ভোট উৎসবে পরিণত হয়েছে। সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। কিন্তু প্রার্থী নাসিদা বেগমকে ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ। একজন ভিক্ষুক হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় পুরো এলাকায় যেন তাকে নিয়েই আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন জয়ী হতে পারবেন নাসিদা। বদরপুর ইউনিয়নে সংরক্ষিত ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে নাসিদার সঙ্গে লড়ছেন আরও ৬ প্রার্থী।

ভোটার মান্নান, খোরশেদ ও শাজাহান জানান, গরিবদের সেবা করতে প্রার্থী হয়েছেন নাসিদা। ভোটারদের কাছ থেকে তিনি সাড়াও পাচ্ছেন। এলাকার অনেকেই তাকে সহযোগিতা করছেন।

সদস্য প্রার্থী নাসিদা বেগম বলেন, ভোট শেষ হলেই প্রার্থীরা জনগণকে ভুলে যান, তাদের আর খোঁজ খবর নেন না, তাই আমি ক্ষোভের সঙ্গেই প্রার্থী হয়েছি। জয়লাভ করতে পারলে গরিব মানুষের সেবা করবো। এলাকার উন্নয়ন করবো। ভোট যাতে সুষ্ঠু হয় সে দাবি জানাই।

বদরপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিদা বেগমের স্বামী দিনমজুর ফজলু খাঁ। তিনিও একবার প্রার্থী হয়েছিলেন, তবে জয়ী হতে পারেননি। ১০ বছর আগে ফজলু খাঁ মারা যান। তাদের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ছেলেরা দিনমজুরের কাজ করেন আর মেয়েরা ঢাকায় থাকেন। সেখানে অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে।

নাসিদা তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। তার নিজের ৮ শতাংশ জমি এবং প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের একটি ঘর রয়েছে। যেখানে এক ছেলেকে নিয়ে থাকেন নাসিদা।

এ ব্যাপারে রির্টানিং অফিসার আমির খসরু গাজী বলেন, অন্য প্রার্থীদের মত ভিক্ষুক নাসিদাও প্রচারণা চালাচ্ছেন। সব প্রার্থীকেই আমরা সমানভাবে দেখছি। নির্বাচন নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

এদিকে বদরপুর ইউনিয়নে তিনটি ওয়ার্ডের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৬৬ জন। এখানে নাসিদার সঙ্গে লড়ছেন আরও ৬ প্রার্থী। ভোটের লাড়াইয়ে শেষ পর্যন্ত কী জয়ী হতে পারবেন নাসিদা সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী ১০ ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com