রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

নতুন উদ্যোক্তাদের উন্নয়নে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) কাজ করবে

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ১.৫৩ পিএম
  • ৪৩৫ বার পঠিত

মানব সময় ডেস্ক নিউজ :

নতুন উদ্যোক্তাদের উন্নয়নে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) কাজ করবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে পরামর্শ প্রদান থেকে শুরু করে কারিগরি সহায়তার ক্ষেত্রগুলো খুঁজে পেতে নাসিব কাজ করে আসছে। তারই আলোকে উদ্যাক্তাদের ট্রেনিংসহ সহায়তার কাজ করে যাবে চট্টগ্রাম কমিটি।’

গত শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম সভায় বক্তারা এমন মত দেন।

নাসিব চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এ এস এম আবদুল গফফার মিয়াজীর সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রথম সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি একেএম মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার মো. সেলিম চৌধুরী, নার্গিস আক্তার, পরিচালকদের মধ্যে ফেরদৌস শিপন, মো. জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মো. আবুল হোসাইন, মো. রাজন খান (রাজু), পূরবী দাশ, মো. ফখরুল ইসলাম, মো. আজিজুল হক বাবুল, আনিসুর রহমান, মোহাম্মদ মাহফুজুল হক, মো. জাহিদুল ইসলাম তানজির, সাকিল মাহমুদ, জেসমিন আক্তার জেসি, অজিফা খাতুন ভূইয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে এ এস এম আবদুল গফ্ফার মিয়াজী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন হিসাবে নাসিব অনেক পুরানো সংগঠন। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বি করার জন্য নাসিব সহযোগিতামূলক নানা কাজ করে আসছে। চট্টগ্রামকে ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব হিসাবে গড়ে তোলতে নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে। বর্তমান শেখ হাসিনা সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নে ৫০ লাখ যুব মহিলা ও যুবকদের প্রশিক্ষনের আওতায় আনার কাজ করছে। দীর্ঘদিন থেকে নাসিব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগী হয়ে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com