সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলা – দৌলতখানে ভুয়া সেনা কর্মকর্তা আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ১০.১২ এএম
  • ৫৭৫ বার পঠিত

 

এম সফিকুল ইসলাম – শশী ভুষণপ্রতিনিধি:(ভোলা)
ভোলার দৌলতখানে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (20শে জানুয়ারী) দুপুরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া ওই ব্যক্তির নাম কামরুল ইসলাম তানভির। তার বাড়ি লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামরুল ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। আজ দুপুরের দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া মো: নোমানের বাড়িতে যান। এ সময় তিনি ভুয়া সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে নোমানের কাছ থেকে অর্থ দাবি করেন। পরে তার কথা – বার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। তার কাছ থেকে সেনাবাহিনীর লোগোসহ কিছু কাগজপত্র, সেনাবাহিনীদের কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com