বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

ভোলা তজুমদ্দিনে মুক্তিপণ দিয়ে জেলের মুক্তি, পুলিশের অভিযানে মেঘনার জলদস্যু আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১১.৪৬ এএম
  • ৪৫৭ বার পঠিত

এমএ হান্নান, তজুমুদ্দিনপ্রতিনিধি :

ভোলার তজুমদ্দিনের মেঘনায় অপহৃত জেলের ভাইয়ের করা অপহরণ মামলা পুলিশ অভিযান চালিয়ে মেঘনার জলদস্যু আমির বাহিনীর প্রধানকে আটক করেন। পরে আটক জলদস্যুকে পুলিশ জেলাহাজতে প্রেরণ করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের সৃষ্টিধর গুহ গ্রামের মোঃ হোসেনের ছেলে মিজান নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় মেঘনার চিহ্নিত জলদস্যু আমির বাহিনীর প্রধান আমির হোসেনের নেতৃত্বে তার নৌকায় হামলা চালায় দস্যু বাহিনী। তখন জলদস্যুরা জেলে মিজানকে (২৮) অপহরণ করে নিয়ে এবং ৭০ হাজার টাকা মুক্তিপর দাবি করলে তার পরিবার মুক্তিপণ আদায় করলে তাকে ভোলার তুলাতলি এলাকার একটি চরে রেখে যায়। পরে তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে জেলে মিজানক তুলাতলির একটি চর থেকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় অপহৃত জেলের ভাই আঃ রশিদ বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। এরপর (১৬ নভেম্বর) মঙ্গলবার দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই মো. মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে পুলিশের একটি টিম থোতার পোল নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় সেখান থেকে জলদস্যু আমির বাহিনীর প্রধান আমির হোসেনকে (৩০) আটক করেন। আটক জলদস্যু আমির হোসেন বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রফিজলের ছেলে। পরে তাকে পুলিশ ভোলা জেলহাজতে প্রেরণ করেন। মামলা নং ০৩।

এ বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্বদানকারী এসআই মনিরুজ্জামান মনির বলেন, জেলে অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে থোতার পোল এলাকায় অভিযান চালিয়ে এজহার নামীয় আসামী জলদস্যু আমির হোসেনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com