মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

লালমোহন ফরাজগঞ্জ ইউপিতে সরকারী সম্পত্তি দখলে সক্রিয় সিন্ডিকেটের রোষানলে অসহায় জনগন

  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৫.৩১ এএম
  • ৪৫৯ বার পঠিত

 

মিলি সিকদারঃলালমোহন : ফরাজগঞ্জ ইউনিয়নে সরকারি খাল থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সম্পত্তিকে ক্ষমতার দাপট খাটিয়ে পজেশন আকারে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারী সম্পত্তি দখলে সক্রিয় সিন্ডিকেটের এমন কর্মে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করলেও ওই সিন্ডিকেটের পেটুয়া বাহিনীর ভয়ে কথা বলার সাহস পায়না সাধারণ মানুষ।
সরেজমিনকালে বিভিন্ন সূত্র ও অভিযোগে প্রকাশ, ইউনিয়নের আনিচল মিয়ার হাট এলাকায় ইউপি সদস্য শামীমের নেতৃত্বে সরকারী খাল দখল পরবর্তী পজেশন আকারে বিক্রির হিড়িক চলছে। এরই ধারাবাহিকতায় ০৩নং ওয়ার্ড এলাকায় ইউনিয়ন পরিষদের নিজস্ব সম্পত্তি দখল করে একই কায়দায় পজেশন আকারে বিক্রিতে জাফর বাকলাই, মোসলেউদ্দিন বাকলাই, নিরব,ফরিদ,বিল্লাল,পারভেজ, নিরব(২),জসিম ঔষধ, ঈমাম, নয়ন গংদের নেতৃত্বে সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। মুলত ওই সিন্ডিকেট নিজেদের রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক বনে যেতে এমন অপরাধে জড়িয়ে পরছে বলে সূত্র থেকে জানা যায়। এদিকে বেপরোয়া ওই সিন্ডিকেটের বিরুদ্ধে এ ধরনের সুস্পষ্ট প্রমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে দৃশ্যমান কোন আইনি ব্যবস্থা নিচ্ছেন না বলেও দাবী উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com