বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

রক্তের বন্ধনে পটিয়ার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু চিকিৎসা ও করোনা টিকা নিবন্ধন ক্যাম্প

  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২.৪১ পিএম
  • ৫২৬ বার পঠিত

ডেস্ক নিউজ :

“আমার রক্তে বাঁচবে প্রাণ-স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগান কে সামনে রেখে অনুষ্টিত হয়ে গেল পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া”র ব্যবস্হাপনায় “বিনামূল্যে’ রক্তের গ্রুপ নির্ণয়,চক্ষু চিকিৎসা ও করোনা টিকা নিবন্ধন ক্যাম্প-২০২১। শুক্রবার পটিয়া উপজেলার ৫নং হাবিলাদ্বীপ ইউনিয়নের চরকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবুল হাশেম রাব্বুর সভাপতিত্বে ও শোয়াইবুল ইসলাম এর উপস্হাপনায় এবং অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিন সজিব তালুকদার ও সদস্য সচিব সায়েম বিন মামুনের পরিচালনায় বিশাল এই কর্মযজ্ঞ অনুষ্টিত হয়। এই অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে ছিলেন ব্যাবসায়ী ও সমাজসেবক জনাব আবু তৈয়ব। প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক ফৌজুল কবির কুমার । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী এর সহ-সভাপতি লায়ন মোহাম্মদ আবু সালেহ । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শফিউল আজম, ইনজামুল হক তুহিন,শাহ আলম,আলমগীর তালুকদার,ইয়াসীন রনি,ফরিদুল আলম মিটু,রিয়াদ মোর্শেদ, ওমর ফারুক সাহেদ,মনসুর আলম,,আনিসুর রহমান সহ প্রমুখ.। অনুষ্টানে বক্তারা বিনামূল্যে এইরকম অনুষ্টানের ভূয়সী প্রশংসা করেন এবং রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের ব্যাপারে উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে এই রকমের অনুষ্টানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই কর্মসূচিতে বিনামূল্যে ৪৭৫ জনকে রক্তের গ্রুপ নির্ণয়, ৮৭ জনকে চক্ষু চিকিৎসা ও ১১৭ জনকে করোনা টিকা নিবন্ধন সেবা দেওয়া হয়। বিভিন্ন সামজিক ও মানবিক কাজে অবদান রাখায় বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com