বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আপনি কী মনে করেন, এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? দক্ষিণ পতেঙ্গায় জলাবদ্ধতায় পানি বন্দি মানুষের পাশে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চিকিৎসকের প্রতিষ্ঠান পরিদর্শন : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ভেলায় চড়ে ক্যাম্পাস পরিদর্শন করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম হাইকোর্টের রায় আপিলে বহাল সংবিধানে ফিরলো গণভোেট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চট্টগ্রামের জলাবদ্ধতা ও মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্য: সস্তা ট্রল বনাম আসল সত্য! চট্টগ্রাম মহানগরী জামায়াতের জরুরী দায়িত্বশীল বৈঠকে ৯-১৫ জুলাই’২৬ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা দক্ষিণ পতেঙ্গায় পানি বন্দি এলাকা পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার পতেঙ্গায় পানিবন্দী এলাকা পরিদর্শন করলেন চসিক জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ০২ জন সক্রিয় সদস্যদের চাঁদাবাজির অর্থসহ হাতেনাতে আটক|

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ২.০৯ পিএম
  • ৪১৬ বার পঠিত

ডেস্ক নিউজ :

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ০২ জন সক্রিয় সদস্যদের চাঁদাবাজির অর্থসহ হাতেনাতে আটক।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অবস্থিত কন্টেইনার ডিপোগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ট্রাক, কাভার্ডভ্যান, মালবাহী ট্রাক এবং মিনি ট্রাক থেকে কতিপয় এলাকার চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ আগস্ট ২০২১ ইং তারিখ ১৫৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল এলাকায় স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ নুরুল ইসলাম (৫৮), পিতা-মৃত এনামুল হক, সাং-চরবস্তি, থানা-পতেঙ্গা, চট্টগ্রাম মহানগর এবং ২। মোঃ নুর হোসেন (৩৫), পিতা-মৃত শাহআলম, সাং-চরবস্তি, থানা- পতেঙ্গা, চট্টগ্রাম মহানগরীদের আটক করে।

৩। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের ড্রাইভারদের নিকট হতে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশী করে চাঁদা আদায়ের নগদ ৩,৭০০ টাকা জব্দ করা হয়।

৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com