সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

চট্টগ্রাম লালখানবাজারে প্রতিপক্ষের মারাত্মক আঘাতে ১জন নিহতে আটক গৃহবধূ ||মানব সময় ||

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১২.৫৪ পিএম
  • ৪৫৪ বার পঠিত

ডেস্ক নিউজ :
নগরীর লালখানবাজারে প্রতিপক্ষের বেধড়ক মারধরে আব্দুল মালেক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনোয়ারা বেগম আনু (৪০) নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।রবিবার (২২ আগস্ট) রাত ১১টায় মতিঝর্ণা ৫ নম্বর লেইনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আনোয়ারা বেগম ঐ এলাকার বাসিন্দা আলাউদ্দিন স্ত্রী।
নিহত আব্দুল মালেকের মেয়ে হোসনে আরা বলেন, প্রতিবেশি আলাউদ্দিন এবং জসিম মদ খেয়ে মাতলামী করে সড়কের পাশে থাকা রাবিশ (পাথরের গুঁড়া) রাখা নিয়ে ঝগড়া করেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়। এরা প্রায়ই মদ্যপান করে ঝগড়া করেন। প্রতিবাদ করায় তারা চড়াও হয়ে আমার মাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়।
তিনি আরও বলেন, এক পর্যায়ে মাদক ব্যবসায়ী হোসেন আরা ও আলাউদ্দিনের পরিবারের মধ্যে মারামরি লেগে যায়। এ সময় আলাউদ্দিনের পরিবারের এক সদস্য (জাহেদার জামাই) কিল-ঘুষি মারতে থাকেন আমার বাবাকে। মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়ারা বাবাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: আশিক। তিনি বলেন, লালখানবাজার এলাকায় দু’পক্ষের মারামারি থামাতে গিয়ে আবদুল মালেক নামে একজন মারা গেছেন। নিহতের লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান। তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পরিবারে মধ্যে ঝগড়ায় এক বৃদ্ধ মারা গেছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসী আলাউদ্দিন স্ত্রী আনোয়ারা বেগম আনুকে আটক করে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com