বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

পটিয়ায় পিতাকে নির্যাতনের দায়ে পুত্র কারাগারে | মানব সময় |

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ১.৩২ পিএম
  • ৩৯৯ বার পঠিত

 

ডেস্ক নিউজ :
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পেরলা গ্রামের হাজী নুরুল আলম (৭৫) এর দায়ের করা মামলায় তাঁর নিজ পুত্র মোঃ আবু রফিক (৩৫) কে কারাগারে প্রেরণ করেছেন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালত।

৫/০১/২০২১ তারিখে দায়েরকৃত সিআর মামলা নং ৫/২১ এর অভিযোগের বর্ণনায় উল্লেখ করেন হাজী নুরুল আলম (৭৫) একজন বয়োবৃদ্ধ পিতা। উশৃংখল বদমেজাজি ছেলে আবু রফিক পিতামাতাকে ভরণপোষণ দেয় না। স্থাবর অস্থাবর সম্পত্তি আসামির নামে উইল করে দেওয়ার জন্য ভয়-ভীতি ও গুরুতর আঘাতের ভয় দেখাতেন। এ ব্যাপারে স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান মেম্বার সহ একাধিকবার সালিশ বিচার হলেও কোনো ফল হয়নি। আসামি আবু রফিক তার আপন বড় ভাই কে বাড়ির ছাদ হইতে পানিতে ফেলে হত্যার চেষ্টা করে। বাদী হাজী নুরুল আলমকে বাড়িতে গৃহবন্দী করে সম্পত্তি আবু রফিকের নামে করার জন্য ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে এবং রাজি না হলে তাকে মারিয়া বুকে পিঠে জখম করে। তাহার বড় ছেলে ও মেয়ে বাঁচাতে আসলে তাদের কেও মেরে জখম করে। বিভিন্ন সময় আসামি আবু রফিক ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে আঘাত করার জন্য বাদীর দিকে তেড়ে আসত এবং তার কারণে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী অতিষ্ঠ। সে সবসময় অশ্রাব্য ভাষায় গালমন্দ ও অপমান অপদস্থ হুমকি-ধমকি দিয়ে আসত। সবসময় কোমরে ধারালো ছুরি নিয়ে চলাফেরা করত। এ ব্যাপারে আসামি আবু রফিকের বিরুদ্ধে দণ্ডবিধি ৩২৩, ৪৪০, ৫০৬(২) ধারায় মামলা আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে। বুধবার আদালতে আত্মসমর্পণ করিতে গেলে আদালতেও তার উদ্ধত্যপূর্ণ আচরণ প্রকাশ পায়। আদালত আসামি আবু রফিককে কারাগারে প্রেরণ করেন। জানা যায় আবু রফিক সবসময় বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল হঠাৎ এলাকার কিছু অসাধু ব্যক্তি যোগসাজশে আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য হয়েছে। তার বিরুদ্ধে ছোট ভাইয়ের টাকা আত্মসাৎ ও শহরের স্থাপিত দালান জবরদখল করে ব্যবহারের অভিযোগ রয়েছে। তার কারণে এলাকাবাসী অতিষ্ঠ। বাদী হাজী নুরুল আলম সুষ্ঠু বিচার প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com