মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১, ৫.৪৫ এএম
  • ৫৪৮ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, জিয়াউর রহমানের পথ ধরে জেনারেল এরশাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে রাজনীতি করার অধিকার দেয়। আর তাদের চেয়ে এক ধাপ এগিয়ে বেগম খালেদা জিয়া।খালেদা জিয়া ক্ষমতায় এসে তাদের (এরশাদ) পৃষ্ঠপোষকতা করেছে।

আজ রোববার (১ আগস্ট) শোকাবহ আগস্টের প্রথম সকালে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শোকাবহ এই মাসে নিজের পরিবারের বেদনার স্মৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি এই দেশটাকে স্বাধীন করেছিলেন, তাকে হত্যা করা হয়। আমার মাকে হত্যা করা হয়। যিনি সারা জীবন বঙ্গবন্ধুর পাশে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন।’

তিনি বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে মোশতাক-জিয়ার হাত ছিল। তাদের সখ্যতা ও সম্পর্কে এটা পরিষ্কার। ফারুক-রশিদ বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছে সেখানে তারা বলেছে, জিয়াউর রহমান যে উপ-সামরিক প্রধান ছিল তার সঙ্গে তাদের যোগাযোগ ছিল যে সফল হতে পারলে তাদের সমর্থন দেবে, সঙ্গে থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়ার পথ ধরে জেনারেল এরশাদ এই খুনিদের রাজনীতি করার অধিকার দেয়। তাদের চেয়ে এক ধাপ এগিয়ে বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালে নির্বাচনে ক্ষমতায় এসে বিরোধী দলের নেতা বানান। ৯৬ সালে আমরা যখন প্রথমবার ক্ষমতায় আসি তখন এই বিচারের রায়ের দিন খালেদা জিয়া হরতাল দেয়। যাতে বিচারক আদালতে আসতে না পারেন।’

তিনি বলেন, ‘২০০১ এ খালেদা জিয়া ক্ষমতায় এসে এই খুনিদেরকে আবার পৃষ্ঠপোষকতা করে। এই ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরাই কিন্তু ক্ষমতাটা দখল করে।’

এদিকে, প্রতিবারের মত এবারও শোকাবহ আগস্টে নানা কর্মসুচির মাধ্যমে ১৯৭৫ সালে ঘাতকদের হাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের স্মরণ করছে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

আগস্টের প্রথম সকালে বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে ধানমণ্ডি বত্রিশ নম্বরে আলোচনা সভা ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com