শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

মনের মৃত্যু- আয়েশা মুন্নির কবিতাটি প্রকাশিত হলো মানব সময়ে।।

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১, ৩.৫১ এএম
  • ৮০৬ বার পঠিত

মনের মৃত্যু
আয়েশা মুন্নি

একদিন মনের ঘরে উঁকি দিয়ে দেখবে
আমি নেই আর সেখানে, খুঁজতে থাকবে, উঁকিবুকি দিবে স্মৃতির দরজায় …
সব পাবে ঠিক আগের মতোন, শুধু আমি নেই।
তোমার মনের ঘরের যে কামড়াটা আমার, তার দরজার কড়ায় জং ধরবে। আমি আর তোমাকে ডেকে বলবো না, তোমার মনের দরজা খোলো, মনি আমি তোমার বুকে ঢুকবো।
কোন কোন দরজা হয়তো এমনি করে অবহেলায় বন্ধ হয়ে যায়!

তোমার চারপাশে হইচই করে অনেকেই এসে তোমার সাথে কথা বলবে, অনেক ধরনের কথা, কত কত কথা।
শুধু আমি আর কথা বলবো না,
আমার বলা হবে না ‘ তুমি খেয়েছো তো’ কিংবা প্রেশারের ঔষধ ঠিক সময় মতো নিচ্ছো তো? আমার আর বলা হবে না, কারণ আমি আর ঠিক সেখানটায় নেই।
ফিরে গেছি ডেকে ডেকে
এক বুক জমানো অভিমান নিয়ে…
শুধু জেনে রেখো-
একাকীত্ব সইতে না পেরে আমার মনের অকালমৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com