সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

২ আগস্ট থেকে স্কুল খুলে দিচ্ছে পাঞ্জাব

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১, ৬.১৮ এএম
  • ৭৫৪ বার পঠিত

ভারতের পাঞ্জাব রাজ্য সরকার আগামী ২ আগস্ট থেকে স্কুল খোলার নির্দেশনা দিয়েছে। শনিবার সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, সোমবার থেকে রাজ্যের সব স্কুল খুলে দেয়া হচ্ছে। করোনা মহামারিতে প্রটোকল মেনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। এনডিটিভির খবরে এসব তথ্য জানা গেছে।

করোনা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় গত বছরের মার্চ মাসে সব রাজ্যের স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয় দেশটির সরকার। প্রথম ধাপে করোনার বেগ খুব একটা না পেলেও দ্বিতীয় ধাপে বিপর্যয় নেমে আসে ভারতে। বহু মানুষের প্রাণ যায় করোনায়।

এবার তৃতীয় ঢেউয়ের শঙ্কা তৈরি হয়েছে। এমন সময় স্কুল খোলার সিদ্ধান্ত নিলো পাঞ্জাব রাজ্য সরকার। যদিও ভার্চুয়াল ক্লাসও চালু থাকছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, স্টাফসহ সবাইকে ভ্যাকসিন নিয়ে আসতে হবে।

আজ শনিবার (৩১ জুলাই) পর্যন্ত রাজ্যটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৪৪ জন। সেখানে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮২ হাজার ২১৭ জন। আর করোনায় মারা গেছেন ১৬ হাজার ২৯২ জন।

টানা চার মাস বন্ধ থাকার পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, ‘স্কুল খুলবে শুনে খুশি হয়েছি, আমরা অনলাইনে ক্লাস করছি, তবে সরাসরি ক্লাসেই আমরা বেশ বুঝতে পারি’

এদিকে, অন্যান্য রাজ্যের ৪৬টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। ৫৩ জেলায় সেই হার ৫ থেকে ১০ শতাংশ। গত এক সপ্তাহ থেকে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের ওপরে থাকছে। বিশেষজ্ঞদের ধারণা, এটা তৃতীয় ঢেউয়ের প্রাথমিক লক্ষণ। এমন পরিস্থিতিতে পাঞ্জাব সরকারের স্কুল খোলার সিদ্ধান্ত কতটা কার্যকর, তা নিয়ে চলছে আলোচনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com