শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০.০০ এএম
  • ৬০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের ইপিজেডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে বিএনপির দলীয় কার্যালয়ে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৪৮ নম্বর সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. রায়হান সাদ্দাম রানা, মো. মনজুর আলম ও আব্দুল মুবিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ৪৮ নম্বর সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াছ সিকদার, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সাব্বির, মো. মানিক হোসেন, আল আমিন, মো. জোবায়ের, ইকবাল হোসেন সুমন, নাঈম উদ্দিন বাপ্পি ও আসাদুজ্জামান আসিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com