সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভুল পরিকল্পনা: বছিলা সেতু ভাঙার চিন্তা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১.৫৫ পিএম
  • ৫৯৫ বার পঠিত

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানিয়েছেন, বুড়িগঙ্গা নদীতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী সেতু (বছিলা সেতু) ভেঙে ফেলার চিন্তাভাবনা করছে সরকার। ভুল পরিকল্পনার কারণে ওই সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়- একনেকের বৈঠকে নতুন রাস্তা এবং সড়ক নির্মাণে ইউলুপ এবং আন্ডার পাসের ব্যবস্থা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। যাতে সড়ক ব্যবহারকারী ছাড়াও অন্যদের যাতায়াতে কোনো সমস্যা না হয়। এছাড়া সেতু এবং কালভার্ট নির্মাণে উচ্চতা সঠিক রাখার কথাও বলেছেন সরকারপ্রধান। কারণ, পানি কখনো বাড়ে কখনো কমে। এতে নৌযান চলাচল যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়।

এ ব্যাপারে নৌপরিবহন এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একটি কার্যকর সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে যেখানে-সেখানে বালু মহাল গড়ে না তোলা। বাঁধ ও নদী ভাঙনের বিষয়গুলো মাথায় রাখতে হবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী বলেছেন, সারা দেশে সড়ক নির্মাণের সময় ইউলুপ, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করতে হবে।

সমকাল প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com