শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক মতবিনিময় ও ফলাফল প্রদান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১.২৫ এএম
  • ৭৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: এম নজরুল ইসলাম খান
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়ন এবং অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠাভ্যাস, সময়মতো অ্যাসাইনমেন্ট সম্পন্ন, শিখন অগ্রগতি, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল প্রদান, পরীক্ষার খাতা পর্যালোচনা এবং শিখন অগ্রগতি নিয়ে গঠনমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মডেল স্কুল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোসা. ইয়াসমিন ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো. খলিলুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং অভিভাবক-শিক্ষকের আন্তরিক সহযোগিতাই একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার অন্যতম ভিত্তি।
প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম মডেল স্কুলের প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, সময়মতো অ্যাসাইনমেন্ট সম্পন্ন, মূল্যায়নের ফলাফল বিশ্লেষণ, শিক্ষকদের পেশাগত দায়িত্ব এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, বিদ্যালয়, পরিবার ও সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করা সম্ভব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রুবেল হোসেন, সাংবাদিক এইচ এম শাহীন আলম।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, কনিকা দাস, সুপন দেবনাথ, মো. মেহেদী হোসেন ছোটন, মোমেনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল, মিম আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল তুলে দেওয়া হয়। সম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষ ও কয়েকটি শ্রেণিকক্ষের সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁন্দারপাড়া হযরত গফুর শাহ (রহ:) জামে মসজিদের সম্মানিত মোয়াজ্জিন হুজুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com