শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ভেলায় চড়ে ক্যাম্পাস পরিদর্শন করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম হাইকোর্টের রায় আপিলে বহাল সংবিধানে ফিরলো গণভোেট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চট্টগ্রামের জলাবদ্ধতা ও মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্য: সস্তা ট্রল বনাম আসল সত্য! চট্টগ্রাম মহানগরী জামায়াতের জরুরী দায়িত্বশীল বৈঠকে ৯-১৫ জুলাই’২৬ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা দক্ষিণ পতেঙ্গায় পানি বন্দি এলাকা পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার পতেঙ্গায় পানিবন্দী এলাকা পরিদর্শন করলেন চসিক জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লা’বিত ভোলার মনপুরা, পা’নিব’ন্দি লাখো মানুষ সহযোগিতার প্রত্যাশা সরকারের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবদল নেতা সোহেলকে হত্যার চেষ্টা সাক্ষীর বুকের পাঁজর নাকের হাড় গুঁড়ো:

চট্টগ্রাম মহানগরী জামায়াতের জরুরী দায়িত্বশীল বৈঠকে ৯-১৫ জুলাই’২৬ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১.২২ এএম
  • ৮ বার পঠিত

মানব সময় ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক জরুরী দায়িত্বশীল বৈঠক বুধবার (৮ জুলাই) নগর জামায়াতের কার্যালয় বিআইএ-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বৈঠকে অতিবৃষ্টি, জলাবদ্ধতা, পাহাড় ও দেয়ালধসসহ চলমান দুর্যোগে উদ্ধার কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামী ৯-১৫ জুলাই ২০২৬-কে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ হিসেবে ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতা, পাহাড় ও দেয়ালধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রহমান নগরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েকদিনও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

তিনি বলেন, বর্তমানে বাকলিয়া, বায়েজিদ, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, খাতুনগঞ্জ, ডবলমুরিং, পতেঙ্গা, হালিশহরসহ নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে। এতে হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং অসংখ্য বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান সড়কগুলো জলমগ্ন থাকায় পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সড়ক ও রেলপথে চট্টগ্রামের সঙ্গে জেলা-উপজেলার যোগাযোগও বিঘ্নিত হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ষান্মাসিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকিও উদ্বেগজনকভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে চলমান প্রকল্পগুলো কার্যকর জবাবদিহিতার অভাবে একটি ‘নেভার এন্ডিং’ প্রকল্পে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশন ও ওয়ার্ডসমূহে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিপুল অর্থ ব্যয় হলেও নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জেলা প্রশাসনের প্রতি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের পরিধি এবং গতি আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি চট্টগ্রাম মহানগরী জামায়াতের সকল দায়িত্বশীল, সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের প্রতি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ৯-১৫ জুলাই ২০২৬ পর্যন্ত ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ সফলভাবে পালনের ঘোষণা দেন।

বৈঠকে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৯ সদস্যবিশিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনকে আহ্বায়ক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নগর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, সাবেক কাউন্সিলর শফিউল আলমসহ চট্টগ্রাম মহানগরীর ১৪টি সাংগঠনিক থানার সেক্রেটারিগণ।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ড. মাহবুবুর রহমান, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মমতাজুর রহমান, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল এবং ড. আ. ম. ম. মাসরুর হোসাইন, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, বায়েজিদ থানা আমীর অধ্যাপক জাকের হোসাইন, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, খুলশি থানা আমীর আলমগীর ভুঁইয়া, সদরঘাট থানা আমীর এম এ গফুর, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম, আকবরশাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরী, জামায়াত নেতা শাহজাহান মহিউদ্দিন, ইঞ্জি. রুহুল আমীন, সেলিমুজ্জামান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি মুমিনুল হকসহ মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com