মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

৪৭তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন চরফ্যাশন শশীভুষন’র সাইফুল ইসলাম সুমন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১.২৯ পিএম
  • ৪৫ বার পঠিত

এম শফিকুল ইসলাম, চরফ্যাশন:প্রতিনিধি :
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার কৃতী সন্তান মো. সাইফুল ইসলাম সুমন।
সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করলে সুপারিশপ্রাপ্তদের তালিকায় স্থান পান তিনি।
সাইফুল ইসলাম সুমনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উত্তর আইচা গ্রামের তালুকদার বাড়ি। তিনি মো. শাহে আলম তালুকদার ও মোছা. রোকেয়া বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে মেজো সন্তান।
শিক্ষাজীবনে তিনি ২০০৪ সালে রসূল পুর কো-ইড প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, ২০১০ সালে চর আইচা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১২ সালে রসুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা কলেজ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন।
বর্তমানে তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। চাকরির পাশাপাশি বিসিএসের প্রস্তুতি অব্যাহত রেখে তিনি ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সুমনের এ সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশ পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং ভোলার জন্য সুনাম বয়ে আনবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com