শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) মতবিনিময় সভায়;সাংবাদিকদের অধিকার,মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১.৪৩ পিএম
  • ৬৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম :
চট্টগ্রাম, ২৫ জুন ২০২৬:
বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রামের ইপিজেড এলাকার ফ্রি-পোর্টে অবস্থিত দৈনিক আজকের মানব সময় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব এম. নজরুল ইসলাম খান।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস-চেয়ারম্যান এবং দৈনিক আজকের মানব সময়-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মো.শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিন, সাংবাদিক মো. রুবেল হোসেন, সাংবাদিক নুরুন্নবী, সাংবাদিক মো.আসাদুল ইসলাম, সাংবাদিক মো. জসিম উদ্দিন, খাদিজা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “সাংবাদিকতা একটি মহান, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী পেশা। সত্য, ন্যায় ও জনস্বার্থ প্রতিষ্ঠার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশ সাংবাদিক ক্লাব ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণ সাংবাদিকদের জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি। একটি দক্ষ, নৈতিক ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র, নিয়ম-কানুন ও সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ করে নতুন বিভাগীয় কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে তিনি পূর্বে ঘোষিত কমিটি বাতিলের ঘোষণা দেন।
সভা পরিচালকের বক্তব্যে মহাসচিব এম. নজরুল ইসলাম খান বলেন, “বাংলাদেশ সাংবাদিক ক্লাব শুধু একটি সংগঠন নয়; এটি সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পেশাগত সংহতি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বক্তারা সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত সাংবাদিক ও সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com