শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

প্রাইভেট এডুকেশন সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬, ৩.৫৪ এএম
  • ৬৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রাইভেট এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন নিউ ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের পরিচর্যা ও বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাইভেট এডুকেশন সোসাইটির যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মাকসুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সম্পাদক ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মাইন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি এবং প্রাইভেট এডুকেশন সোসাইটির উপদেষ্টা জনাব এস. কে. খোদা তোতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির উপদেষ্টা জনাব মোসলেহ উদ্দিন, চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ইউসুপ আলী রহমানী, মহাসচিব মুকিম বিল্লাহ, যুগ্ম মহাসচিব সেলিম মোশাররফ খান, শিক্ষা সম্পাদক ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর সদস্য সচিব জনাব মনজুর আহম্মদ এবং ধর্ম সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম মারুফ।
এছাড়াও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রাইভেট এডুকেশন সোসাইটির এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সকল স্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাইভেট এডুকেশন সোসাইটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com