বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ভেলায় চড়ে ক্যাম্পাস পরিদর্শন করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম হাইকোর্টের রায় আপিলে বহাল সংবিধানে ফিরলো গণভোেট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চট্টগ্রামের জলাবদ্ধতা ও মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্য: সস্তা ট্রল বনাম আসল সত্য! চট্টগ্রাম মহানগরী জামায়াতের জরুরী দায়িত্বশীল বৈঠকে ৯-১৫ জুলাই’২৬ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা দক্ষিণ পতেঙ্গায় পানি বন্দি এলাকা পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার পতেঙ্গায় পানিবন্দী এলাকা পরিদর্শন করলেন চসিক জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লা’বিত ভোলার মনপুরা, পা’নিব’ন্দি লাখো মানুষ সহযোগিতার প্রত্যাশা সরকারের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবদল নেতা সোহেলকে হত্যার চেষ্টা সাক্ষীর বুকের পাঁজর নাকের হাড় গুঁড়ো:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (চট্টগ্রাম জেলা) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১.৫৪ পিএম
  • ২৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন এবং চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের ঈদ পুর্নমলিনী অনুষ্ঠান ১৪ জুন ২০২৬, রবিবার বিকেল ৫টায় নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এম আজিম। সভা পরিচালনা করেন সড়ক পরিবহন ফেডারেশনের যুগ্ম সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসবেক ও মানবিক সংগঠক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৩১ নম্বর আলকরণ ওর্য়াড বিএনপির সদস্য সচিব মোঃ ইকবাল, সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আবদুর রশীদ এবং মালেয়শিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ।এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা জনাব ইউনুছ মিয়া, মোঃ ইব্রাহিম, মোঃ আব্দুর রউফ, মোঃ আব্দুর রশিদ, মোঃ কামাল হোসেন, মোঃ আনোয়ার, মোঃ আবুল বাশার, মোঃ জামাল গাজী, মোঃ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট এস এম আব্দুল্লাহ রেজা, মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন, রোখসানা বেগম, শ্রমিক নেত্রী পারভীন আক্তার, মোঃ রিয়াজ, মোঃ রাজু, মোঃ ইসমাইল, মোঃ ইউনুস হাওলাদার, মোঃ আকবর, মো. আলতাফ, মোঃ শফি, মোঃ জমির, মোঃ আলী, এরশাদ উল্লাহ সুমন, শহীদুল ইসলাম রনি, মোঃ কামাল ফরাজীসহ মহানগর শ্রমিকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অসংখ্য নেতাকর্মী। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দেশেপ্রেমে ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন তারেক রহমানের সরকার হবে শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকার কল্যাণ এবং মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি ও শ্রমিকদল সবসময় অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি শ্রমিকদলের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আরো বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পক্ষে শ্রমিক দলের সকল ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁরা তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিকদলের ঈদ পুর্নমিলনী শেষে তাঁহার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং নেতাকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com