শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

কমরেড পূর্ণেন্দু কানুনগোর নির্দেশে ভারতে ট্রেনিং নিয়ে গেরিলা যুদ্ধে অংশ নেন ফজল আহমদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫.১৪ পিএম
  • ৮০ বার পঠিত

মোঃ আলী আকবর :
বিভিন্ন পেশায় ৪৫ বছর পেরিয়েছেন আরও আগেই। ক্লান্তি ভুলে অবিরাম তার পথ চলা। এখনও ছুটে বেড়ান শহর থেকে গ্রামের জন পদে, মানুষের কাছে। সাধারণ মানুষের কল্যাণে ব্যাস্ত রাখছেন নিজেকে। এভাবে জীবনের ৬৫ টি বসন্ত কাটিয়েও আরো কাজ করতে চান বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। তিনি মনে করেন কর্মেই মানুষকে বাঁচিয়ে রাখে। সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে সাধারণ জনগণের জন্য কিছু করা। তিনি বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন। বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ ১৯৫৫ সালে পটিয়া উপজেলার তেকোটা গ্রামের মনোহর আলী ও ছবুরা খাতুন দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন। তিনি গৈড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, গৈড়লা প্রাণ হরি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, পটিয়া সরকারি কলেজ থেকে এইচ এস.সি ও বিএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএস এবং সর্বশেষ চট্টগ্রাম আইন কলেজে অধ্যয়ন করেন। তিনি কর্মজীবনে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম পরবর্তীতে ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দান করে যুগ্ম পরিচালক পদ থেকে ২০১৪ সালে অবসরে যান। সরকারের বিভিন্ন দায়িত্ব পালন কালে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন দেশের কল্যানে কাজ করতে। কর্মনিষ্ঠা ও সেবাই একজন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ অনেকের জন্য আর্দশও বটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com