সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা ইন্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২.০৫ পিএম
  • ৫০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
“মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন মানবিক সমাজসেবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। এই মানতবতার ফেরিওয়ালা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ৪নং ওর্য়াড শিলাইগড়া গ্রামের কৃতী সন্তান,সমাজসেবক,ইন্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী। সবার কাছে জাবেদ ভাই নামে পরিচিতি বেশি। তিনি শিলাইগড়া গ্রামের মরহুম নুরুল আবছার চৌধুরীর ছেলে এছাড়াও চট্টগ্রাম ডায়বেটিস এসোসিয়েশন জেনারেল হাসপাতাল(২০২৫-২০২৮) ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল (২০২১-২০২৫),প্রতিষ্টাতা সদস্য -চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, কাযনির্বাহী সদস্য -চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতি,
ব্যাবস্হাপনা পরিচালক -এন এ সি অটোমোবাইলস,
প্রেসিডেন্ট-মানবিক বাংলাদেশ,ট্রেজারার-কদম মোবারক মুসলিম এতিমখানা। ‎সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে সাধারণ মানুষের প্রতি আস্থাভাজন হয়ে উঠেছেন এই মানুষটি। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাঁসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাঁসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিনিয়ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার।
‎উপজেলার মানুষের কল্যাণে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার সর্বত্র চেষ্টা করছেন তিনি। সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে সর্বদা পাশে পাওয়া যায়। ‎তিনি করোনাকালে মানবতার পরিচয় দিয়েছেন। তার নিজ অর্থায়নের মাধ্যমে অসহায় মানুষের মাঝে অক্সিজেন সিলিন্ডার,খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এছাড়াও বন্যার্থদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে রয়েছে। তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাঁসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্যরকম একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছেন। নিজ অর্থায়নে মসজিদ, ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
‎ইন্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। আমার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই। আর একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি নিজেই অনেক আত্মতৃপ্তি পাই। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আমি আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার দৈনন্দিন কর্মময় জীবন। এভাবেই আমি সারাজীবন সাধারণ মানুষের সেবা করে পাশে থাকতে চাই। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য আমি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই।
★লেখক: আলবিন মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী
সাংবাদিক,তথ্য ও সম্প্রচার সম্পাদক,আনোয়ারা প্রেস ক্লাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com