শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মোতালিব প্লাজার নবগঠিত অ্যাডহক কমিটিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫.৩৮ পিএম
  • ৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার, ঢাকা।
রাজধানীর মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির নবগঠিত অ্যাডহক কমিটিকে ঘিরে একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১৭ মে) দুপুর ১২-টায় সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কমিটির আহ্বায়ক খন্দকার আকতার হামিদ পবন ও সদস্য সচিব মো. শাহ আলম বেপারী।
সংবাদ সম্মেলনে খন্দকার আকতার হামিদ পবন বলেন, তাদের প্রতিপক্ষ গভীর রাতে একটি সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটির বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ এনেছে, যার কোনো ভিত্তি নেই। তিনি অভিযোগ করে বলেন, মো. মাহবুবুর রহমান বাচ্চু, মো. শামীম মোল্লা, জহির ও মাসুদ দীর্ঘদিন ধরে মোতালিব প্লাজার ব্যবসায়ীদের জিম্মি করে বিভিন্ন কৌশলে চাঁদা আদায় করে আসছেন।
তিনি আরও বলেন, “বর্তমান কমিটির মাধ্যমে তাদের চাঁদাবাজির পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদেরকে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। একইসঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে ক্ষমতা দেখানোর অভিযোগও ভিত্তিহীন।”
এ সময় সদস্য সচিব মো. শাহ আলম বেপারী বলেন, তার বিরুদ্ধে ১৫ কোটি টাকা ও বর্তমানে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটানোর অভিযোগও ভিত্তিহীনভাবে ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, “সংসদ সদস্য মির্জা আব্বাস ও রুহুল কবির রিজভীর নাম ব্যবহার করে আমি প্রভাব বিস্তার করছি বলে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অভিযোগের কোনো প্রমাণ নেই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা মোতালিব প্লাজায় শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে সরকারের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com