
বিশেষ প্রতিবেদন,চট্টগ্রাম
কাজীর গলির স্থায়ী বাসিন্দা, মরহুম সিরাজুল হক ড্রাইভারের ৩য় পুত্র- মোঃ আব্বাস উদ্দিন (৪৩)
বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের( ৬ষ্ট তলায়)আইসিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন ।
দীর্ঘদিন যাবত আব্বাস বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার খরচ মিটিয়ে এখন অনেকটাই নিঃস্ব হয়ে গেছে।
যে এক সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন তিনি আজ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে…!
তাঁর তিনটি শিশু অবুঝ শিশু বাচ্চা ও অসহায় পরিবারের প্রতি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতে দেশ – সমাজের ধর্নাঢ্য বৃত্ত শালী ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের প্রতি আকুল আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আব্বাসের চিকিৎসা ব্যয়ভার বেশি হওয়ায় তার পরিবারের সদস্যরা আর খরচ যোগাতে পারছেন না। সে আবার ও স্বাভাবিক জীবন যাপনে ফিরতে সবার সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ করতে পারেন -০১৬২৫-৫৭৮০০৩ ।