সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো নীলিমা আক্তার নীলা’র লেখা “আমার বান্দরবান”

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২.৩০ পিএম
  • ১০২ বার পঠিত

মানব সময় সাহিত্য ডেস্ক :
পাহাড় আর আকাশের মিতালি, আকাশের মেঘগুলো যখন পাহাড়টাকে আঁকড়ে ধরে, মনে হয় তার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নেই। কী অপরূপ সৌন্দর্য্যের মাধুরী মিশানো চারিপাশ।চারিদিকে যখন এতোটাই সুন্দর ঠিক সে মূহুর্তেই যেনো ধূসরের আবির্ভাব গোটা পাহাড় জুড়ে।ঝর্ণাগুলো অচল হয়ে থমকে আছে, থমকে আছে বান্দরবানের একমাত্র ভরসার স্থল শংখনদী।
চথুই ফ্রু দাদার মতো যাদুকর কন্ঠশিল্পী রয়েছেন বান্দরবানে, আরো আছেন, জাহাঙ্গীর আলম ভাইয়া এবং নিলুদাদাদের মতো কন্ঠশিল্পী, যাচাই-বাছাই করলে, বাংলাদেশের বড় মাপের শিল্পীদের তালিকায় তাদের নামও আসতো গর্বের সাথে। আছে নৃত্য শিল্পী, অভিনয় শিল্পী, নানান রকম মেধাবী শিল্পী। কিন্তু তাদের এতো মেধা একসময় নীরব হয়ে থমকে যায়। দেখার কেউ নেই, সবাই চেয়ার নিয়ে টানাটানি। ঠিক সে মূহুর্তে আমার মনে হলো, এ শিল্পীগুলোকে কারোর না কারোর বাঁচাতে হবে কারণ তারা বাংলাদেশের জন্য এক একটা সূর্য হয়ে সূর্যের আলো ছড়িয়ে যাবে। কতো এমপি, মন্ত্রীর সাথে কথা বললাম, কিছুই হলো না। ঢাকা প্রতিটা প্রোগ্রামে বক্তব্য দেয়ার সময় বান্দরবানের এতো এতো রত্ন ছড়িয়ে আছে, বার বার সবার সামনে তুলে ধরেছি। বার বার নিরাশ হয়ে ফিরে এসেছি। ঠিক সে মূহুর্তেই মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব রেজাউল স্যারের ফোন। তিনি আশ্বাস দিলেন, বান্দরবানকে নিয়ে উনারা কিছু করবেন। শুরুটাই নাটক দিয়ে শুরু হলো, ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের রচনায়, সঞ্জীব দাসের পরিচালনায় “পাহাড়ি কন্যা” নাটকটি দিয়েই শুরু হলো বান্দরবান শিল্পীদের পথচলা।ঢাকা থেকো এলো, জনপ্রিয় অভিনেতা এবং মন্ত্রণালয়ের মাননীয় সচিব পীরজাদা শহীদুল হারুন মহোদয়, আশিক আহমেদ, সাব্বির এবং শেখ চাঁদনী, বাকী প্রায় অভিনয় শিল্পী বান্দরবানের। বান্দরবান আমার, বান্দরবান আমাদের। বান্দরবানকে শীর্ষে পৌঁছে দেয়ার দায়িত্বও আমাদের। বান্দরবানকে মানুষ চিনবে, গৌরবান্বিত এক মুকুট হিসেবে। এমন শপথ নিয়ে ছুটে যাচ্ছি, দূর থেকে দূরান্তে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com