বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “জেলের দেয়ালের ভেতরের অভিজ্ঞতা: এক শিক্ষকের হৃদয়বিদারক বাস্তবতা, বেঁচে থাকার লড়াই ও জীবনের গভীর শিক্ষা”–এম নজরুল ইসলাম খান নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা  সতস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত | Manob Somoy সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “রেকর্ড সংশোধন মামলা” নিয়ে লেখা বিশেষ প্রতিবেদন আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো নীলিমা আক্তার নীলার লেখা “দুই বছর পর” বিশেষ ফিচারটি হরেকৃষ্ণপুরে একটি আশ্রয়কেন্দ্র এখন সময়ের দাবি | Manob Somoy দক্ষিণ হালিশহরে নবীন – প্রবীণদের ঈদ পুনর্মিলনীও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত | Manob Somoy শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে – নৌপরিবহন মন্ত্রী ৩৮ নং ওয়ার্ডে উন্নয়ন ফোরাম আয়োজিত বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা  সতস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত | Manob Somoy

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩.৩০ পিএম
  • ১০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
১৯ এপ্রিল নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন নারীকণ্ঠের সম্পাদক শাহরিয়ার ফারজানা।
সাহিত্য আড্ডায় স্বরচিত লেখা পাঠে অংশ নেন নারীকণ্ঠের উপদেষ্টা ও সদস্য মহুয়া চৌধুরী, লেখা পাঠ ও গান পরিবেশন করেন রোকসানা বন্যা ও সাহানা আকতার বীথি, স্বরচিত কবিতা পাঠ করেন পারভিন জালাল, মেহের আফরোজ হাসিনা, শর্মিষ্ঠা চৌধুরী, কবিতা আবৃত্তি করেন নূরুন নেসা ও নাহিদ শিরিন পিয়া, গান পরিবেশন করেন বিচিত্রা সেন, অনুভূতি প্রকাশ করেন মোহছেনা ঝর্না ,জোবাইদা আশরাফ , মমতাজ আকতার
নারী বিষয়ক সদ্য রচিত নিজের একটি কবিতা পাঠ করেন এলিজাবেথ আরিফা মোবাশশিরা, কবিতা পাঠ করেন হাফসা সালেহ, গান পরিবেশন করেন সনেট দেব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ফেরদৌস আরা আলীম। তিনি বক্তৃতায় নিজের দীর্ঘ লেখালেখি জীবনের অনেক বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, লেখালেখি বিষয়ক নানা পরামর্শ দেন এবং নারীকণ্ঠের সকল কাজের প্রশংসা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাজিদুর রহমান, আরোফিন সোহেল, নজরুল ইসলাম জয় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com