রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় ছড়াকার মিজানুর রহমান শামীম বলেন নতুন প্রজন্মের মেধা বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১.১৯ পিএম
  • ১১৯ বার পঠিত

বাহার,চট্টগ্রাম :
বিশিষ্ট লেখক ও ছড়াকার মিজানুর রহমান শামীম বলেছেন, নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম। ছড়া কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। বইমেলার এই আয়োজন আমাদের সাংস্কৃতিক চেতনাকে আরও শাণিত করবে। চসিকের এই ১৯ দিনের বইমেলা চট্টগ্রামের পাঠক ও লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতা বই মেলার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ৯ম দিনে প্রখ্যাত ছড়াকারদের অংশ গ্রহণে ছড়াপাঠ উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিজানুর রহমান শামীম বলেন, রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা ও গণঅভ্যুত্থানে মানুষকে উৎসাহিত করতে ছড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেওয়ালে দেওয়ালে লেখা অসংখ্য ছড়া পরে স্লোগানের মতো মানুষের মুখে ছড়িয়ে পড়ে। জুলাই আন্দোলনে মিছিল, রক্ত, কান্না ও আত্মত্যাগের পাশাপাশি কবিতা ও ছড়ায়ও ইতিহাস রচিত হয়েছে।
তিনি বলেন, ছড়া শুধু ছড়ায় সীমাবদ্ধ নেই। একটা ছড়ার সাথে মানুষের যে মেলবন্ধন সৃষ্টি হয় তা সাহিত্যের অন্য কোনো মাধ্যমে দেখা যায় না। মানুষের সাথে সাবলীলভাবে মিশে যেতে পারে একজন ছড়াকার। এখানেই ছড়ার সার্থকতা।
অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী ইকবাল পিন্টু ও রিফাত চৌধুরী লিজা গান পরিবেশন করেন এবং চসিকের প্রিমিয়ার কলেজ, কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাথরঘাটা মেনকা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
উৎসবে উপস্থিত কবি ও ছড়াকারগণ তাদের স্বরচিত ছড়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। মেলা প্রাঙ্গণে বইপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
প্রকাশক পরিষদের সহ সভাপতি, লেখক ও ছড়াকার মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন লেখক ও গবেষক অধ্যক্ষ আবু তালেব বেলাল, ছড়াপাঠ করেন ছড়াকার জসিম মেহবুব, উৎপল কান্তি বড়ুয়া, বিপুল বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, ফারজানা রহমান শিমু, ড. সৌরভ শাখাওয়াত।অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও ছড়াকার শাহাব উদ্দিন হাসান

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com