বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জনসাধারণের নিরাপত্তা ও নাগরিকসুবিধা নিশ্চিত করতে অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রাম, জেলা প্রশাসক, ও চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩.০৭ পিএম
  • ৭১ বার পঠিত

মানব সময় ডেস্ক:
গত ১৯ জানুয়ারি ২০২৬ইং তারিখে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা কালে কতিপয় দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চারজন র‌্যাবের সদস্য গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হলে অন্যান্য র‌্যাব সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন র‌্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় গত ০৯ মার্চ ২০২৬ ইং তারিখে যৌথ বাহিনীর ও র‍্যাবের বৃহৎ বিশেষ অভিযান পরিচালিত হয়ে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানাসহ অপরাধমূলক কর্মকান্ডের নেটওয়ার্ক ধ্বংস করা হয় এবং জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
অদ্য ৩১ মার্চ ২০২৬ইং তারিখ বিকাল আনুমানিক ১৬০০ ঘটিকায় অধিনায়ক র‌্যাব-৭ চট্টগ্রাম, জেলা প্রাশাসক চট্টগ্রাম, এবং চট্টগ্রাম জেলা পুলিশের সমন্বয়ে জঙ্গল সলিমপুরের আইন শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেনে এবং জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন এবং ছিন্নমূল জনসাধারণের জীবন মান উন্নয়ন, নিশ্চিত করতে অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রাম, জেলা প্রশাসক চট্টগ্রাম এবং ও জেলা পুলিশ চট্টগ্রাম একটি স্থায়ী ক্যাম্প নির্ধারণের জায়গা পরিদর্শন করেন। জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকার স্থানীয় জনসাধারণের সার্বিক জীবন যাপনের খোঁজ খবর নেন। অধিনায়ক র‌্যাব-৭, চট্টগ্রাম বলেন, এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় তাদের পাশে থাকবে। তিনি আরো বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। অধিনায়ক র‌্যাব-৭ চট্টগ্রাম আরো বলেন বিভিন্ন ভুয়া ফেইসবুক একাউন্ট হতে জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। আলিনগর তথা জঙ্গল সলিমপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। সর্বস্তরের স্থানীয় জনগনকে বিভ্রান্ত না হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবার জন্য অনুরোধ করেন এবং কোনো অসাধু মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। অপরদিকে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল কার্যক্রমের ফলে এলাকায় আগের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com