শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

কেএসআরএম-এর মতো অন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান মেয়রের

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯.৪০ এএম
  • ১১৮ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
​চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অসহায় কিডনি রোগীদের সেবার পরিধি বাড়াতে ৪টি নতুন ডায়ালাইসিস মেশিন প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম। সোমবার সকালে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মেশিন আনুষ্ঠানিকভাবে চমেক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “কিডনি রোগে আক্রান্ত অনেক রোগী নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল। কিন্তু প্রয়োজনের তুলনায় ডায়ালাইসিস মেশিন কম থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেএসআরএম-এর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়। এর মাধ্যমে অসংখ্য অসহায় রোগী উপকৃত হবেন।”
​তিনি আরও বলেন, “সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা (CSR) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অন্যান্য স্বচ্ছল শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও কেএসআরএম-এর মতো এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ। তিনি কেএসআরএম-এর এই সময়োপযোগী সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন এই ৪টি ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে প্রতিদিন আরও বেশি সংখ্যক রোগীকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে, যা ডায়ালাইসিস ইউনিটের ওপর বাড়তি চাপ কমাতে সাহায্য করবে।
​অনুষ্ঠানে কেএসআরএম-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা ছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com