রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  সবক অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১.৩২ পিএম
  • ১৫৬ বার পঠিত

‎
মানব সময় ডেস্ক :
‎চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার চরলক্ষ্যার ডাঙ্গারচরে (রবি টাওয়ারের অনতিদূরে) অবস্থিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র পবিত্র সবক অনুষ্ঠান,আমিরুল মোমেনীন হযরত সায়্যিদুনা শেরে খোদা মওলা আলী (কার্রামাল্লাহু ওয়াজহাহুল কারীম) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল গত ১৯ তম রমজান, ৯ ই মার্চ ২০২৬ ইং (সোমবার) মাদ্রাসার হলরুমে  সম্পন্ন হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  সুলতানুল আরেফীন ক্যাডেট মাদরাসা (দাখিল)’র প্রতিষ্ঠাতা,বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি)’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ ও  চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরীকত,মাখজানুল কোরআন ওয়াল হাকিকত হযরত ছূফি ছৈয়দ আল্লামা জাফর ছাদেক শাহ (মা.)।
‎এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত 
‎যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও চট্টগ্রাম দরবার শরীফের খলিফা শাহ সূফি ছৈয়দ সরওয়ার আলম মিডু (মা:),চট্টগ্রাম দরবার শরীফের নায়েবে মোন্তাজেম ও খলিফা হযরত শাহ ছুফি মাওলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত ‘শাহছাহেব’ (মা:),
‎মাদ্রাসার প্রিন্সিপাল ও চট্টগ্রাম দরবার শরীফের খলিফা হযরতুল আল্লাম মুহাম্মদ আবুল কাশেম (মা:), মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও চট্টগ্রাম দরবার শরীফের খলিফা হযরতুল আল্লাম মুফতি মৌলানা তানভীরুল ইসলাম, মাদরাসার সিনিয়র শিক্ষক ও হযরত গরীব আলী শাহ (রহ:) এর আওলাদে পাক
‎হযরত মৌলানা সাখাওয়াত হোসেন গরিবী (মা:),
‎মাদরাসার গণিত শিক্ষক মুহাম্মদ আবুল হাশেম সাহেব, মাদরাসার শিক্ষক কারী লোকমান সাহেব  আব্দুল মালেক সাহেব, মৌলানা শওকত হোসেন (মাঃ) শিক্ষিকা শারমিন আক্তার রিমা, সুমাইয়া আক্তার টুম্পা,রোকসানা আক্তার,মিনা আক্তার,  শিক্ষানুরাগী মোঃ হারুন সহ স্হানীয় মুসল্লিবৃন্দ সাংবাদিকবৃন্দ, অভিভাবক- অভিভাবিকা ও শিক্ষার্থীবৃন্দ।
‎জানা যায়, অত্র মাদ্রাসায় পহেলা জানুয়ারি হতে আবাসিক ও অনাবাসিক বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তে শুরু হয়েছে। আধুনিক ধারায়,ক্যাডেট পদ্ধতি ও কোরআন সুন্নাহ মোতাবেক দ্বীনি শিক্ষা অর্জনের  লক্ষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ও ক্যারিকুলামে অত্র মাদ্রাসার পাঠদান শুরু হয়েছে।
‎আপনার সন্তান কে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে কোরআন-সুন্নাহ মোতাবেক ইসলামী জীবন লাভ করতে এবং পরকালে সফলকাম হতে আজই সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। অত্র মাদ্রাসায় উন্নত ও আধুনিক নিয়মে পাঠদানের জন্য বরাবরের মত প্রশাসনিক ভবন, সিসি ক্যামেরা যুক্ত শ্রেনীকক্ষ, আবাসিক ভবন, খেলার মাঠ সহ পিটি ক্যাডেট ট্রেনিং এর সুব্যবস্হা রয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা অর্জনের সকল সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। এই দ্বীনি মাদ্রাসায় আপনার সন্তান কে ভর্তি করতে আজই যোগাযোগ করুন পিন্সিপল- 01812575353, ভাইস-প্রিন্সিপাল -01824597525
‎জানা যায়,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রধান সম্পাদক ও জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ)  অত্র মাদ্রাসায় সিনিয়র মুদাররিস হিসেবে দায়িত্বরত আছেন। পেশাদারিত্বের দিক হতে মিডিয়ার পাশাপাশি দ্বীনি খেদমত হিসেবে মাদ্রাসায় ও শিক্ষাদানে সংযুক্ত হওয়ায় দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার পরিবার হতে অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক  সাবেক সেনা কর্মকর্তা প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান সাহেব ও মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দীন বাহার
‎

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com