শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় ইবতেদায়ী-দাখিল বিভাগে ভর্তি শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৫.৪০ এএম
  • ১০৫ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
‎
‎চট্টগ্রামের কর্ণফুলী থানার অন্তর্গত চরলক্ষ্যার ডাঙ্গারচরে অবস্থিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় আজ পহেলা জানুয়ারী ২০২৬ সাল হতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইবতেদায়ী ১ম শ্রেণী হতে দাখিল ৯ম শ্রেনী পর্যন্ত আবাসিক -অনাবাসিকে  নতুন ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। 
‎বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি) এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরীকত,মাখজানুল কোরআন ওয়াল হাকিকত সূছি ছৈয়দ আল্লামা জাফর ছাদেক শাহ (মা.) কতৃক প্রতিষ্ঠিত, চট্টগ্রাম দরবার শরীফ কতৃক পরিচালিত অত্র দ্বীনি মাদ্রাসায় আবাসিক- অনাবাসিক বিভাগে ছাত্র-ছাত্রীরা সুন্দর ও গ্রামীণ পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তার সহিত দীর্ঘ ৫ বছর ধরে দ্বীনি শিক্ষা অর্জন করে যাচ্ছে।
‎” জ্ঞানের আলোকে আগমন হয়ে মুক্তির সন্ধান পায়” এ মহামূল্যবান ও তাৎপর্যপূর্ন প্রতিপাদ্য কে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রা হয়ে আজ অবদি উপজেলা ও জেলা পর্যায়ে ব্যাপক সুনামের সহিত প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলে আসছে।  অভিজ্ঞ ও সর্বোচ্চ ডিগ্রিধারী ধর্মীয় ও মিডিয়া ব্যক্তিত্ব বহু ভাষায় পাণ্ডিত্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিভাবকতুল্য প্রিন্সিপাল মুফতি মৌলানা মুহাম্মদ আবুল কাশেম (মা.), কালিম /মাস্টার্স ( তাফসির,হাদিস,ফিকহ ও আদব) ও ভাইস প্রিন্সিপাল মুফতি মৌলানা মুহাম্মদ তানভীরুল ইসলাম, কামিল/মাস্টার্স (তাফসির,হাদিস,ফিকহ ও আদব) এর যৌথ আপ্রাণ চেষ্টায়  ও অন্যান্য সকল শিক্ষক – শিক্ষীকাদের মাধ্যমে আন্তরিকতার সহিত ছাত্র -ছাত্রীদের কে দ্বীনি শিক্ষা প্রদান করে যাচ্ছেন।
‎আপনার সন্তান কে ইসলামী শিক্ষায়  শিক্ষিত করে কোরআন-সুন্নাহ মোতাবেক ইসলামী জীবন লাভ করতে এবং পরকালে সফলকাম হতে আজই সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। অত্র মাদ্রাসায় প্রশাসনিক ভবন, আবাসিক ভবন,ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ সহ পিটি ক্যাডেট ট্রেনিং এর সুব্যবস্হা রয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা অর্জনের সকল সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। এই দ্বীনি মাদ্রাসায় আপনার সন্তান কে ভর্তি করতে আজই যোগাযোগ করুন পিন্সিপল- 01812575353, ভাইস-প্রিন্সিপাল -01824597525
‎
‎
‎
‎
‎

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com