মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

“মহান বিজয় দিবস পালন ও চট্টগ্রাম মডেল স্কুলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী-শিক্ষা উৎসব উদযাপন”

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৩ এএম
  • ২০৪ বার পঠিত

মানব সময় ডেস্ক :
১৬ ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।১৬ ডিসেম্বর সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে চট্টগ্রাম মডেল স্কুলের কর্মসূচি শুরু হয়। বিজয় দিবস ও চট্টগ্রাম মডেল স্কুলের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক,সাংবাদিক এম নজরুল ইসলাম খান। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ও সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম,রুমানা পারভীন,কনিকা দাস,লাকি আক্তার,সুপন দেবনাথ, মেহেদী হাসান ছোটন, লাকি দাস,মোমেনা আক্তার প্রমুখ।
এতে বক্তব্যরা বলেন,” দেশের জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে,সর্বশ্রেষ্ঠ ত্যাগ স্বীকার করে দেশের সম্মান রক্ষা করেছেন।মানুষকে মানুষের মর্যাদা দিয়েছেন,স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের স্মরণ করি এবং তাদের স্মরণে আমাদের স্কুল থেকে প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেমিক, নৈতিক শিক্ষায় শিক্ষিত সুনাগরিক প্রকৃত মানুষ করে গড়ে তোলার কাজ করে যাচ্ছি”।
প্রধান বক্তা এম নজরুল ইসলাম খান বলেন, “বিজয়ের চেতনা ও শিক্ষার আলো হাতে হাত রেখে এগিয়ে চলুক—চট্টগ্রাম মডেল স্কুল হোক সেই আলোর দীপশিখা,যা বাংলাদেশকে আলোকিত করবে প্রজন্ম থেকে প্রজন্মে।
যারা দেশকে ভালোবেসে দেশের জন্য আত্মত্যাগ করেছেন,জীবনকে উৎসর্গ করেছেন তাদের স্মরণে দেশের মানুষের সার্বিক কল্যাণে নতুন প্রজন্মকে মানুষের মতো মানুষ করে গড় তুলব তবেই দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত সেই দেশাত্মবোধক গানটিন কথা সার্থক হবে যেখানে বলা হয়েছে -‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com