শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চট্টগ্রাম মডেল স্কুল’র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৫.৪৯ এএম
  • ১২৭ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
আজ ২৬ মার্চ ২০২৫ বাংলাদেশের জন্মদিন মহান স্বাধীনতাদিবস।এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন “চট্টগ্রাম মডেল স্কুল”-এ বাংলাদেশের ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রাম মডেল স্কুল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। কর্মসূচি শেষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসমিন ইসলাম। সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান। তিনি বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা লক্ষ্যে মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।৫৫ তম স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু আজও আমরা আমাদের স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছতে পারিনি।” আমাদের প্রত্যেকের যার যার দায়িত্ব-কর্তব্য এবং অধিকার সম্পর্কে সচেতন থেকে কাজ করে যেতে হবে, তাহলেই আমরা আমাদের সঠিক লক্ষে পৌঁছাতে পারবো। দেশপ্রেমিক, সুনাগরিক হিসাবে আমাদের নৈতিকতার, ন্যায্যতার ও মানবিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠা করতেই হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন রুমানা পারভীন, খাদিজা আক্তার, নাঈম ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com