বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত

  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪.০৬ পিএম
  • ১৫০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চলমান নিত্যপণ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকির অংশ হিসেবে খাতুনগঞ্জে ও চাকতাই, বাকলিয়া বাজারে রমজান মাসে নিত্য পণ্যের চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম ভূঞা ও সুব্রত হালদার ।অভিযান চলাকালে বিএসটিআই এর লাইসেন্সবিহীন একটি পানীয়জল সরবরাহকারী প্রতিষ্ঠান ও একটি মুড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০২টি মামলায় মোট ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।এদিকে আজ কাজীরহাট বাজার, কালুরঘাট এ মুদি দোকান ও কাঁচা বাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান এবং জনাব মো: আসিফ জাহান সিকদার।
অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায়, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখায় কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com