বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

প্রগ্রেসিভ লাইফ ইনশিওরেন্স ইসলামি বীমা তাকাফুল প্রকল্পের আগ্রাবাদ সার্ভিস সেল চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়’র শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৩.৪২ পিএম
  • ১৯৭ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
অদ্য ৬/০৩/২৫ ইং চট্টগ্রাম বানিজ্যিক এলাকা আগ্রাবাদ কাদেরী চেম্বার ৫ম তলায় প্রগ্রেসিভ লাইফ ইনশিওরেন্স ইসলামি বীমা তাকাফুল প্রকল্প চট্টগ্রাম ও বরিশাল অঞ্চল এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও উক্ত অফিস ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন হাওলাদার এর সঞ্চালনায় বিকেল ৩ টায় উদ্বোধনীয় অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানি মূখ্য নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ সাইদুল আমিন,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান, বিশেষ অতিথি উপব্যবস্থাপনা পরিচালক প্রশাসন, মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এ কে এম মীর জাহান চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ ও জনগণের উন্নয়নে বীমা সমাজে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নে জীবন বীমার সাথে থাকা দরকার। বীমা জীবিতকালীন ও মৃত্যু কালীন পরিবারের জন্য সহযোগিতা করে থাকে। তিনি আগ্রাবাদ অফিসের মাধ্যমে গ্রাহক সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছানোর আহবান করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম শুভ জিএম,
এজিএম মোহাম্মদ আলী জিন্নাহ, বিএম আরিফুল ইসলাম, বিএম ঝুমুর জাহান, বিএম রাসেল হাওলাদার সহ আরো অনন্য কর্মকর্তাবৃন্দ। অবশেষে উপস্থিত অতিথি ও গ্রাহকদের মাঝে ইফতার বিতরণ দোয়া মুনাজাতের মধ্য দিয়ে সভাপতি উক্ত অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com