বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

১৯৮৯ ব্যাচের উদ্যোগে শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১০.১৭ এএম
  • ১৩২ বার পঠিত

রতন বড়ুয়া,চট্টগ্রাম প্রতিনিধি::
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেছেন বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
চট্টগ্রাম নগরীর অক্সিজেনে একটি রেস্টুরেন্টে ’৮৯ ব্যচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ২০ জানুয়ারী২০২৫ রবিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী অমর বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া। অনুষ্ঠানে স্যারকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্রী শিক্ষিকা উর্মি বড়ুয়া, প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া এবং ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া। এছাড়া শিক্ষিকা কাকলী বড়ুয়া, গ্রুপ অব কোম্পানীর কর্মাশিয়াল কর্মকর্তা সজীব বড়ুয়া ছোটন, ব্যবসায়ী প্রণব বড়ুয়া টিটু, সাবেক সেনা সদস্য শ্যামল বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া ,শিক্ষক বাবুল পারিয়াল, কানাডা প্রবাসী রত্না বড়ুয়া, বৌদ্ধ নেত্রী জয়মালা বড়ুয়া এবং ব্যাবসায়ী রুপম বণিক,প্রবাসী বাসু বড়ুয়া শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুশীল বড়ুয়া, হাবিবুর রহমান, মো. আলমসহ ১৯৮৯ ব্যাচের আরও অনেক সদস্য। পরিমল কান্তি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তার সন্তান অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিউটন বড়ুয়া, পুত্রবধু সমাজ সেবিকা লুবনা বড়ুয়া ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পরিমল কান্তি বড়ুয়া শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন আমাদের জীবনগঠনের অনুপ্রেরণা।” তারা তার অবদানের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষক পরিমল বড়ুয়াকে সম্মাননা স্মারক এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এটি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com