শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মানব সময় সাহিত্য পাতায় প্রকাশিত হলো নাজমুন নাহার লাডলী এর লেখা “আমার শহরে”

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১১.০৬ এএম
  • ২৫৩ বার পঠিত

আমার শহরে বৃষ্টি ভীষণ
চোখে আষাঢ়ের বর্ষণ
ভালোবাসা গুমড়ে কাঁদে
না পাওয়ার বেদনাতে ।
ব্যথারা নীল সাগরে
বালুকায় আছড়ে পড়ে
কালো মেঘ যায় উড়ে
জানি না কোন সে সুদূরে ।
সারাদিন ঝরছে বৃষ্টি টুপটাপ
দুরন্ত শৈশব উঁকি মারে ঝুপঝাপ
মনের গভীরে ফেলে আসা দিন
যেন কান্না হয়ে ঝরে নিশিদিন ।
আষাঢ়ে ঝরছে আকাশের বেদনা
মন আজ হারিয়েছে কোথায় অজানা
কিশোরী খুঁজে দুচোখের তারায়
ডুবেছিল একদিন অচেনা ভালোবাসায় ।
আমার শহরে বৃষ্টি আজ সারাদিন
তোমার শহরে মেঘেরা ভাসছে অমলিন
স্মৃতিরা কাঁদছে বরষার ধারাতে
আষাঢ়ের প্রথম কদম খোঁপাতে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com