সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | manob Somoy

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১.০৮ পিএম
  • ৩৩৪ বার পঠিত

ফাতেমা আক্তার মাহমুদা ইভা, স্টাফ রিপোর্টার ঢাকা : “বৃদ্ধাশ্রম নয়, পরিবার হোক সুরক্ষিত” এ-ই শ্লোগানকে সামনে রেখে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ রমজান (১৩ মার্চ) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ মেলা ফুড রেষ্টুরেন্টে এ আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুদ্ধকালীণ কমান্ডার ৯নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান বাচ্চু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক গাজী মিজান মিলকী, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, রুপান্তর লিভিং এর চেয়ারম্যান কবি ফরিদুল মাইয়ান।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন- ৫০ ঊর্ধ্বে কফি হাউস শেষ বেলা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আক্তার। সার্বিক পরিচালনার দ্বায়িত্বে ছিলেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. জাকারিয়া।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- কবি জয়নাল আবেদীন জয়, কবি শাহাবুদ্দিন, কবি আনিসুল হক, কবি আবুল কালাম আজাদ, কবি হারুন অর রশিদ সাগর, কবি জুয়েল, সাজ্জাদ আহমেদ খোকন, শিপন, ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমান, সুমী,, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় সহ মহিলা সম্পাদক ফাতেমা আক্তার ইভা, জান্নাতুল ফেরদৌস, আফরোজা আক্তার বিউটি, মোঃ আল ইমরান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com