শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

অগ্নিঝরা মার্চ – নাজমুন নাহার লাডলী | মা ন ব স ম য় সা হি ত্য

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১২.০৮ পিএম
  • ২৩৫ বার পঠিত

অগ্নিঝরা মার্চ
নাজমুন নাহার লাডলী :

অগ্নিঝরা মার্চে আবার
আগুন জ্বলুক সবার প্রাণে।
কোথায় আমার দামাল ছেলেরা
বোনের সম্ভ্রম লুটায় ধরায়
তবুও সবাই নিরব কেন ?
আর কতকাল থাকবে ঘুমে
জেগে উঠার হয়েছে সময়
নতুন করে জাগতে হবে ।
মাতৃঋণ করো পরিষোধ
শিক্ষা নাও অগ্রজের
কেমন করে করলো স্বাধীন
মাতৃভূমি মাতৃভাষা !!
আর কতকাল থাকবে নিরব
দোহাই দিবে ভাগ্যটাকে
ঘুমিয়ে আছো কোন ভরসায়
মহামানবের বীণের আশায় ?
মাতৃভূমি ভূলুন্ঠিত
হয় না যেন আর কখনও
দাঁড়াও এবার সোজা হয়ে
মাতৃভাষা যায় হারিয়ে ।
সবখানেতে অরাজকতা
ছিনতাই আর রাহাজানি
ঘুষখোরদের দৌড়াত্ম
বাড়ছে যেন হু হু করেই ।
কোথায় আমার রয়েল বেঙ্গল
মায়ের আঁচল ছিন্ন ভিন্ন
আর থেকো না ডেড়ায়
তোমরা চুপটি করে ।
স্বাধীন দেশের রাজপথে
আজও কেন রক্ত ঝরে
আর কতকাল লড়তে হবে
গরীব দুঃখীর অন্ন যাবে ?
মা জননী অশ্রু মুছে
লুকিয়ে আজও আঁচল তলে
বাবার পিঠে আজও কেন
চাবুকের কালশীটে দাগ ?
যৌতুকপ্রথা যায় না কেন
আজও এ দেশ ছেড়ে
কেন নারীরা হয় নির্যাতিত
এখনও ঘরে ঘরে ?
কোন সাহসে হায়েনারা
আজও দাঁড়ায় মাথা তুলে
অন্যায়ের কেন হয় না বিচার
ন্যায় কেন নিরবে কাঁদে ?
আমার দামাল ছেলেরা উঠ জেগে
অগ্নি ঝরা মার্চে আবার
আগুন জ্বালাও সবার প্রাণে
গর্জে উঠ সব বাঘেরা আমার
হাতে হাত রেখে গড় দেশটাকে ।
০৭ই মার্চ ২০২১ইং,

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com