মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাহিত্য আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ২.৫৮ পিএম
  • ২৭৩ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :

২০২৩ বর্ষের শেষ দিন রবিবার বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাহিত্য আলোচনা সভা। স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে এম সফর আলী এর পরিচালনায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুম মুহতাদি এবং কবি বিবি ফাতেমার যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি ওবায়দুল হক। পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা ইলিয়াস করিম আল কাদেরী। পবিত্র গীতা পাঠ করেন কবি সুজন নন্দী।
পবিত্র ত্রিপিট পাঠ করেন আশীষ ষীশা।
এরপর সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, চট্টগ্রাম সিটির সংরক্ষিত আসনের কাউন্সিলর তছলিমা নুরজাহান রুবি। প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখেন, বরেণ্য সাহিত্যিক, পাঠ্যপুস্তক প্রণেতা ও সংগীত গবেষক,স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা প্রাকৃতজ শামীমরুমি টিটন।প্রধান আলোচক হিসেবে অভিষেক অনুষ্ঠান আলোকিত করেন,কবি ও বিশিষ্ট কথা সাহিত্যিক , চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়জন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কবিও ছড়াকার ফারুক জাহাঙ্গীর, প্রিয়জন সাহিত্য পরিষদ ঢাকা মহানগর সভাপতি আলিমুজ্জামান চৌধুরী, কবি ও ছড়াকার, স্বাধীনবাংলা সাহিত্য পরি,,ষদের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা নুরি, কবি ও সংগঠক মাহিনুর মাহি, বিশিষ্ট ব্যবসায়ী ও কবি শৈলান্দ্র নাথ পুলু, কবি ও সংগঠক এস আই বাদল সহ চট্টগ্রাম বিভাগীয় কমিটির নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়া শুভেচ্ছা বক্তব্য  ও কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, এডভোকেট মঈনুল আলম টিপু,নুরুল কবির করিমী,কবি জেবুন্নেসা সুইটি, রেহেনা পারভীন,জাহিদ তানসির,মো: ইকবাল, এম জে মামুন,অনিক, মালা রানী দেবী,মোঃ ইসমাইল, এডভোকেট ফাহমিদা কবীর,বিলকিস,আসিফ,মো: নুরুন নবী,মোঃ জাহাঙ্গীর,আশীষ খীসা,এম এ সালাম,রুহুল আমীন,অভিলাষ মাহমুদ,মোঃ আলমগীর সহ প্রমুখ।সে সাথে সঙ্গীত পরিবেশন করেন ভারত থেকে আগত কবি ও সংগীত শিল্পী শুক্লা রানী দাস, ও যেবা সামিহা। অত্যন্ত নান্দনিক ও প্রানবন্ত অনুষ্টান সফলার্থে অতিথিদের ফুলেল শুভেচ্ছা সহিত ভোজন বিলাসের মাধ্যমে বর্ষ বিদায়ের এক মাহেন্দ্রক্ষণে কবি, সংগঠক ও পাঠকের মহামিলনমেলার মাঝে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com