মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

নির্বাচনকে অর্থবহ করতে সাংবাদিকের ভূমিকা গুরুত্বপূর্ণ :

  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ২৪৮ বার পঠিত

মানব সময় ডেস্ক :

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের পাশাপাশি সাংবাদিকের ভূমিকা গুরুত্বপূর্ণ।কারণ নির্বাচনকে অর্থবহ করতে এই তিনের সমন্বয়ে কাজ করা অপরিহার্য বলে মন্তব্য করেন সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান।

আজ সোমবার ( ২৭ নভেম্বর ) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী নির্বাচনবিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

নির্বাচনের সময় সাংবাদিকের প্রত্যুৎপন্নমতিতে কাজ করার পরামর্শ দিয়ে আবু আলম মো. শহিদ খান বলেন, পরিবেশে পরিস্থিতি বিবেচনা করে প্রতিবেদন তৈরি ও কাভারেজের বিষয়টিকে প্রাধান্য দিতে হবে।

নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকদের প্রতিবেদনই পারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ড জনগণের উদ্বুদ্ধ করতে।

অনুষ্ঠানের সভাপ্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ নির্বাচনকালীন সময়ে প্রতিবেদন তৈরির সময় সংবিধান ,নির্বাচনী আচরণবিধি ও অন্যান্য বিষয় যেন মেনে চলেন। এছাড়া নির্বাচনী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) চলতি দায়িত্ব শেখ মজলিশ ফুয়াদ উপস্থিত ছিলেন। পিআইবি’র প্রতিবেদক এম. এম. নাজমুল হাসানের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com