সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

হরতালে সহিংসতা ঠেকাতে বেনাপোল সীমান্তে কঠোর নজরদারিতে পোর্ট থানা পুলিশ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪.৩২ এএম
  • ২৮০ বার পঠিত

মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
বিএনপির ডাকা হরতালে সহিংসতা ঠেকাতে বেনাপোল সীমান্ত ও স্থলবন্দর এলাকায় নজরদারি বাড়িয়েছে পোর্ট থানা পুলিশ।

শনিবার রাজধানীতে বিএনপি জামায়াতের জনসমাবেশকে ঘিরে পুলিশের সাথে নেতাকর্মীদের বিশৃঙ্খলার ঘটনা ঘটলে রবিবার সকাল সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

হরতালের প্রভাবে কোনরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং মানুষের জীবনমানের কোন ক্ষতি না হয় সে লক্ষ্যে শনিবার সন্ধ্যা থেকেই বন্দর নগরীর বিভিন্ন পয়েন্টে টহল ও নজরদারি জোরদার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, হরতালের খবরে সীমান্তের সাধারণ মানুষ সহ এ পথে ভারত বাংলাদেশ যাতায়াতকারী মানুষের মাঝে ভীতি কাজ করতে পারে। এছাড়া সীমান্তের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার লক্ষ্যে বেনাপোল পোর্ট থানা পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। পোর্ট থানা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হরতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোন ছাড় দেওয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com