বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

চরফ্যাশন শশীভুষনে স্ত্রীর ঝুলন্ত মরদেহ রেখে পালালেন স্বামী

  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৩.১৫ পিএম
  • ২৫৭ বার পঠিত

এম শফিকুল ইসলাম
চরফ্যাশন প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনে স্বামীর বসত ঘরের নিজ শয়নকক্ষ থেকে সাথী বেগম নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৮ অক্টোবর বুধবার বিকাল ৫টায় শশীভূষণ থানা পুলিশ হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৃহবধুর স্বামীর বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
তবে ঘটনার পরপরই গৃহবধুর ঝুলন্ত মরদেহ ঘরে রেখে পালিয়ে গেলেন স্বামী সোহেল ও শ্বাশুরী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, যুবক সোহেলের বোন চট্রগ্রামে থাকার সুবাধে প্রায় ৭ মাস আগে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত একাব্বর কাজীর ছেলে সোহেলের সাথে ওই তরুনীর বিয়ে হয়। বিয়ের পরে যুবক সোহেল স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। স্ত্রী সাথীকে নিয়ে বাড়ি ফেরার কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। দম্পত্যকলহ নিয়েই কেটে গেছে ৭ মাস। গতকাল বিকালে স্বামী সোহেলের সাথে দম্পত্যকলহের জের ধরেই গৃহবধু সাথী নিজ শয়ন কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন গৃহবধু সাথী। পরে গৃহবধুর শ্বাশুরী ঘরের আড়ার সঙ্গে পুত্র বধুর নিথর দেহ ঝুলতে দেখে ডাক চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে শশীভূষণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করেন।

গৃহবধুর স্বামী ও পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানাযায়নি।

শশীভূষণ থানার ওসি ম. এনামূল হক জানান, খবর পেয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারন জানাযাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com